Gadiara revisit after 45 years
গাদিয়ারা ৪৫ বছর পর প্রথমবার যখন এখানে পা রেখেছিলাম সেটা ছিল ৪৫ বছর আগে - ১৯৮১ সালে। পাড়ার পিকনিক পার্টির সাথে বাসে করে এসেছিলাম গাদিয়ারা। আজ যখন এখানে এলাম তখন স্মৃতির পাতা হাঁটকে দেখলাম কিচ্ছুটি মনে নেই! তবু আশা আছে পুরোটা ঘুরে দেখলে কিছু না কিছু স্মৃতির কোনে উঁকি মারবেই। তার আগে অবশ্য বাসস্হানের ব্যবস্হা করা প্রয়োজন! আমাদের সাথে আমাদের প্রিয় চতুষ্পদ পোষ্য ডাইচি চলেছে আর তাই সঙ্গত কারনেই সরকারী টুরিজমের বাঙলোতে আমাদের কোনও জায়গা হল না! এই একটা জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ টুরিজম ইউ পি বা অন্যান্ন টুরিজমের থেকে পেছনে পড়ে রয়েছে! একটা ফ্যামিলি যখন কোনও জায়গায় ঘুরতে যায় তখন তার সাথে তার পরিবারের লোকজনের সাথে তার পোষ্যও ঘুরতে যায় অথচ পরিবারের সবায়ের জন্য সরকারী বাঙলো বা গেস্টহাউসে জায়গা মিললেও পোষ্য জায়গা পাবে না। আজ থেকে ৫০ বছর আগে হয়তো পোষ্যকে পোষা আমাদের দেশে বিলাসিতা ছিল কিন্ত আজ নয়। আজ পাড়ায় পাড়ায় যেমন পলিক্লিনিক বা নার্সিং হোম পাওয়া যায় ঠিক তমনই ভেট্রিনারী ক্লিনিকও আছে যেখানে পোষ্যদের লাইন পড়ে যায় ডাক্তারকে দেখানোর জন্য! অথএব সুদৃশ্য বিশাল ঘেরা সরকারী রির্সট...