Posts

Showing posts from June, 2026

Dooarse trip - 2026 part 3

Image
  ডুয়ার্স ভ্রমন ২০২৬ পর্ব   ৩ গত তিন বছর ধরে আমরা ডুয়ার্স যাচ্ছি স্কুলের বন্ধুরা মিলে এই পরিনত বয়সে .……….. লোলাওগাঁও পার্ক :   লোলেগাঁও পার্কের সামনে বড় রাস্তাটা একটা হাফসার্কেল বাঁক নিয়ে শিলিগুড়ির দিকে চলে গেছে। যেহেতু আমরা সর্টকাট রাস্তায় এসেছি আর তাই আমরা আসলাম উল্টোদিকের রাস্তা থেকে। এই রাস্তার বাঁকে অবস্হিত লোলেগাঁও পার্ক ,   অনেকটা দুর থেকেই পার্কের রকমারি ফুল গাছগুলো দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে বিশাল বপুর পাইন আার অন্যান্ন বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। সুবিশাল এই গাছগুলোর সামনে দাঁড়ালে নিযেকে ভীষন সামান্য আর অকিঙ্চিতকর মনে হয় ! কিন্তু সুদীপ্ত আর সুমিতের প্রায় চার ঘন্টা গাড়ীতে কাটানোর পর নেমেই মনে হল - এটা একটা আদর্শ চা সিগারেট পয়েন্ট !   অবশ্যই জীবনের এই সায়ংকালে এসে আমাদের সবায়ের লক্ষ আলাদা আর মনোরন্জনের তালিকাতেও বেশ রকমফের আাছ। আর তাই কালবিলম্ব না করে কিংশুক ছুটল ক্যামেরা হতে ভালো ছবির সন্ধানে ! জায়গাটা একটা বাজারের মতো। বেশ কিছু চায়...