Posts

Showing posts from September, 2026

Down memory lane - 1

Image
 Down memory lane আজ এই পরিনত বয়সে এসে অবসর সময়ে যখন বন্ধুদের সাথে আড্ডা গল্প করি তখন বুঝতে পারি সবাই কত বিশাল আর বিচিত্র রকমের পরিস্হিতির মধ্যে দিয়ে জীবনের পথ পাড়ি দিয়ে এসেছে! আজকের গল্পমালা হল সেই বিচিত্র জীবনযাত্রার কিছু সুক্তিরত্নাবলি। পদ্মপুকুর স্টেশন: প্রথমে কলেজসূত্রে এবং তারপর চাকরীসূত্রে দীর্ঘ ৪৫ বছর আমি বাড়ীর বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। মাঝে মাঝে অবশ্যই মা আর মাটির টানে জন্মভূমি হাওড়া ঘুরে গেছি। আর এই মাঝে মাঝে আসার ফলে এই জায়গাটার পরিবর্তন আমি বার বার অনুভব করতে পেরেছি।  এই পরিবর্তনের সারিতে প্রথমেই আসে পদ্মপুকুর স্টেশন।  এই ছোট্ট স্টেশনটার শিরোনামে আসার মতো কোনও উপাদান নেই! এখন যেখানে ঝাঁ চকচকে প্লাটফর্ম তৈরী হয়েছে তার ঠিক উত্তর দিকে একশ মিটারের মধ্যে ছিল একটা ছোট্ট মসজিদ আর পদ্মপুকুর রামকৃষ্ণ স্কুল। এই স্কুলে আমি ক্লাস সেভেন পর্যন্ত পড়েছি। টিফিন পিরিয়ডে আমরা প্রায়দিন পদ্মপুকুর স্টেশনে ঘুরতে যেতাম। মাঝে কোনা এক্সপ্রেসের জায়গাটা একটা পুকুর আর একটা দুটো খেলার মাঠে চাপা পড়ে ছিল তখন। দু কামরার প্যাসেন্জার ট্রেন প্রথমে কয়লার ইন্জিন টেনে নিয়ে যেত ...